আজ থেকে ১২ দিন ইন্টারনেট ধীরগতি থাকবে

দেশের প্রথম সাবমেরিন কেবল এর মেরামতের কাজ শুরু হলে ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ ২০ এপ্রিল শনিবার থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত চলমান থাকবে।ফলে এই ১২ দিন ধীর থাকতে পারে ইন্টারনেটের গতি। 
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, এ সময় বিকল্প ব্যবস্থা থাকায় ইন্টারনেট ব্যবহারকারীদের বড় ধরনের ভোগান্তি পোহাতে হবে না এতে। গণমাধ্যমে পাঠানো বিএসসিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরগুলোর সার্কিটগুলো চালু থাকবে। 
এ ছাড়াও রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইডথের সংযোগ দেয়ার কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিস উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না। এরই মধ্যে সংশ্লিষ্ট আইজিডব্লিউ এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.