দেশীয় ব্র্যান্ডের কম্পিউটার পণ্যে চলছে বৈশাখী ছাড়


বাংলা নববর্ষ উপলক্ষে কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওয়ালটন। আকর্ষণীয় এই মূল্যছাড় উপভোগ
করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।
কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, বৈশাখী অফারে ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ মূল্যছাড়।
একই ধরনের কেরোন্ডা সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ১৬ শতাংশ। প্যাশন এবং ট্যামারিন্ড সিরিজের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপে ১২ এবং প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় থাকছে। এ ছাড়া অন্য সব মডেলের ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ৫ শতাংশ।
এ ছাড়াও প্যাশন এবং টেমারিন্ড সিরিজের কোর আই সেভেন, কোর আই ফাইভ এবং কোর আই থ্রি প্রসেসরসমৃদ্ধ বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপসমূহ বৈশাখী ছাড়ে আরও সাশ্রয়ী দামে কেনা যাবে। নতুন বছরের আনন্দকে আরেকটু রঙিন করতে ল্যাপটপ ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার এবং অত্যাধুনিক ফিচার সংবলিত ৫টি সিরিজের মোট ২১ মডেলের ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই ৫টি সিরিজ হল প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু।

No comments

Theme images by mammamaart. Powered by Blogger.