নকিয়া ৯ পিওরভিউ উন্মোচিতঃ ৫ ক্যামেরায় চমৎকার ফটোগ্রাফি
প্রায় মাস ছয়েক ধরে গুঞ্জন চলতে থাকা নকিয়া ৯ অবশেষে আলোর মুখ দেখল। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এইচএমডি নকিয়া ৯ পিওরভিও স্মার্টফোন লঞ্চ করেছে। আপনি হয়ত আগেই লিক হওয়া ছবিতে দেখেছেন, নকিয়া ৯ ফোনের মূল ক্যামেরা সেটাপে থাকছে ৫টি লেন্স। হ্যাঁ। একটি, দুইটি, তিনটি কিংবা স্যামসাং গ্যালাক্সি এস১০ ৫জির মত ৪টিও নয়- একেবারে পাঁচ পাঁচটি ক্যামেরা থাকছে নকিয়া ৯ ফোনের মূল ক্যামেরা সেটাপে।
নির্মাতা এইচএমডি’র দাবী অনুযায়ী, এই পাঁচটি লেন্সের কল্যাণে নকিয়া ৯ ফোনের ক্যামেরা ১ হাজারের বেশি লেভেলে ডেপ্থ সেন্সিটিভিটি উপহার দেবে।
এই ফোনটি তৈরি করার জন্য নকিয়া এবং এইচএমডি বিভিন্ন কোম্পানির সাথে বিশেষ কিছু কাজ করেছে। উদাহরণস্বরূপ, নকিয়া গুগলের সাথে তাদের গ্যালারি ও জিডেপ্থ প্রযুক্তি ব্যবহারের জন্য কাজ করেছে, অ্যাডোবির সাথে স্পেশাল র-ডিএনজি নিয়ে কাজ করেছে, কোয়ালকমের সাথে চিপ লেভেল ফটো প্রসেসিং বিষয়ে কাজ করতে হয়েছে, সিলিকন ভ্যালির ক্যামেরা স্টার্টাপ লাইট এর প্রযুক্তি ব্যবহার করেছে প্রভৃতি।
নকিয়া ৯ পিওরভিউ স্পেসিফিকেশন
- স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি (১৪৪০ x ২৮৮০পি, ৫৩৮ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও), পি-ওলেড, গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
- প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর (১০ ন্যানোমিটার), অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ।
- র্যামঃ ৬জিবি।
- স্টোরেজঃ ১২৮ জিবি। হাইব্রিড ডুয়াল সিম সাপোর্টেড হওয়ায় মেমোরি কার্ড স্লট আছে (৫১২জিবি পর্যন্ত)।
- ক্যামেরাঃ পেছনে পাঁচটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা (২টি আরজিবি, ৩টি বিডাব্লিও, f/1.8, 1/2.8″, 1.25µm), ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ, জেইস অপটিক্স। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
- ব্যাটারিঃ ৩৩২০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং সুবিধা।
- ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, (অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম)।
- সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
- লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
- অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
- ওজনঃ ১৭২ গ্রামের মত, পুরুত্ব ৮ মিলিমিটার।
- দাম শুরুঃ ৭০০ ডলার থেকে।


No comments